এ মার্শিয়ান ওডিসি
জারভিস যতটা পারল, হাত-পা ছড়িয়ে বেশ আরাম করে গা-টা এলিয়ে দিল। এরিস মহাকাশযানের একটি ঘুপচি বসার ঘর এটি, খুব বেশি জায়গা নেই আরাম করার।
“এখানে বেশ নিশ্বাস নেওয়া যাচ্ছে,” বেশ খুশি মনে হল তাকে, “বাইরে বাতাস এত পাতলা! সেই তুলনায় ভেতরের বাতাস মনে হচ্ছে এক বাটি ঘন সুপ!” পোর্টহোলের কাচের ওপারে থাকা মঙ্গল গ্রহের সমতলভূমির দিকে মাথা নাড়িয়ে ইঙ্গিত করল [আরো পড়ুন]
Read More
